পদ্মা সেতুর কাজ শুরু আগামী বছরের শুরুতে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতানৈক্যের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ পিছিয়ে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই। সেতু নির্মাণের কাজ আগামী বছরের প্রথম দিকে শুরু হবে বলে আশা করছি।’ আজ শনিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামেশু সিনোসুকার সঙ্গে অনুষ্ঠিত বিদায়ী সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থায়নকারী দুটি সংস্থার মধ্যে কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে। ঠিক কী কারণে তাদের এই সমস্যা, তা এখনো জানা যায়নি। তিনি বলেন, ‘কয়েক দিন আগে জানতে পেরেছি, বিশ্বব্যাংক ও এডিবি পদ্মা সেতুর দরপত্রে অংশ নেওয়া কয়েকটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। এটি তারা করেছে তাদের নিজ নিজ নীতিমালা অনুযায়ী।’ অর্থমন্ত্রী বলেন, দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা আছে। বিশ্বব্যাংক যাদের কালো তালিকাভুক্ত করেছে, এডিবি সেসব দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দিতে কোনো সমস্যা দেখছে না। আবার এডিবি যাদের কালো তালিকাভুক্ত করেছে, বিশ্বব্যাংকের দৃষ্টিতে সেসব প্রতিষ্ঠান কাজ পাওয়ার যোগ্য। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আর দরপত্র আহ্বান করতে পারছে না সরকার।পদ্মা সেতুর কাজ শুরু করতে সরকারের কোনো সমস্যা না থাকার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দাতাদের সমস্যা নিরসনে কাল রোববার বিশ্বব্যাংকের ভাইস চেয়ারম্যান ইসাবেল এম গুরিরোর সঙ্গে সচিবালয়ে বৈঠক রয়েছে।অর্থমন্ত্রী বলেন, ‘আমি সব সময় একটু বেশিই আশাবাদী। আগামী তিন মাসের মধ্যে দরদাতা প্রতিষ্ঠানগুলোর প্রাক-যোগ্যতা যাচাই শেষে দরপত্র প্রক্রিয়াও শেষ হবে।’ পদ্মা সেতুর কাজ শুরু হতে কেন দেরি হচ্ছে—প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা (বিশ্বব্যাংক) কোনো অভিযোগ পেলেই খতিয়ে দেখে। এ জন্য দেরি হচ্ছে। জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পে প্রধান ঋণদাতা বিশ্বব্যাংকের অর্থায়নকে কেন্দ্র করে এসএনসি-লাভালিন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের কর্মীদের সম্ভাব্য দুর্নীতির তদন্ত করছে কানাডা। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের দুর্নাম আছে। এ থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারছে না। যেকোনো উন্নয়নমূলক কাজে বিদেশি সহায়তার ক্ষেত্রে দুর্নীতিই সবচেয়ে বড় বাধা।তামেশু সিনোসুকা বলেন, এ দেশে দায়িত্ব পালনকালে ভালো ধারণা তৈরি হয়েছে। দেশে ফিরে তিনি সে দেশের সরকারের কাছে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের অনুরোধ জান