পদ্মা সেতুর জন্য টাকা দেবেন শিক্ষা পরিবারের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও বোর্ডের প্রধানেরা এক মাসের মূল বেতন দেবেন। আর শিক্ষা পরিবারের অন্যরা এক দিনের মূল বেতন দেবেন।আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি এর অধীন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিলের পর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। এরপর বিভিন্ন পর্যায় থেকে টাকা দেওয়া শুরু হয়। পরে সরকার এই তহবিলে টাকা জমা দেওয়ার জন্য দুটি ব্যাংক হিসাব খোলে। সভায় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা সিন্ডিকেট সভা করে কীভাবে অর্থ সংগ্রহ করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তের বাইরে কেউ শিক্ষা পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না। অবশ্যই প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিয়ে টাকা তুলতে হবে।এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারাও এক দিনের মূল বেতন দেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়টি প্রতিষ্ঠানের প্রধানদের ওপর ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।