প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতুতে স্বেচ্ছায় দেওয়া অর্থ সংগ্রহে সরকার দুটি ব্যাংক হিসাব খুলবে। এর মধ্যে একটি হিসাবে দেশীয় মুদ্রা ও অন্যটিতে বৈদেশিক মুদ্রায় অর্থ নেওয়া হবে।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।সচিব বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থ দেওয়ার বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ায় প্রধানমন্ত্রী আনন্দিত। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্যরা তাঁদের এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। দুটি ব্যাংক হিসাবে জমা পড়া অর্থ কীভাবে ব্যয় হবে, এ ব্যাপারে অর্থ বিভাগ একটি নীতিমালা তৈরি করবে।