পদ্মা সেতুর জন্য সাড়ে ৬ হাজার টাকা দিলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিবিএ ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা সাড়ে ছয় হাজার টাকা সংগ্রহ করেছেন। আজ সোমবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে এ টাকা হস্তান্তর করেন।ক্লাস চলাকালে বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান শিক্ষার্থীদের কাছে সামর্থ্য অনুযায়ী পদ্মা সেতু নির্মাণে টাকা দেওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা নিজেদের পকেট থেকে সাড়ে ছয় হাজার টাকা জমা দেন।ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উপাচার্য এ টাকা নেওয়ার সময় বলেন, টাকার অঙ্কে ক্ষুদ্র হলেও এ উদ্যোগের তাত্পর্য অনেক বড়। উপাচার্য কার্যালয়ে এই তহবিল হস্তান্তর অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক এস এম ইমামুল হক, অধ্যাপক হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।