পদ্মা সেতুর জন্য ৫০ মিলিয়ন ডলারের চেক দিল ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণের জন্য ভারতের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে আজ রোববার ৫০ মিলিয়ন ডলারের চেক হস্তান্তর করা হয়েছে। ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ প্রধানমন্ত্রীর কাছে এই চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা মহানগরে আর্টিকুলেটেড বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা জানান। এ ছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহজ শর্তে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাসস।