পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগে দুর্নীতির প্রমাণ মেলেনি: দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বব্যাংকে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের সারসংক্ষেপ জানানো হয়েছে। কী প্রক্রিয়ায় এই অনুসন্ধান করা হয়েছে, তা-ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান।গোলাম রহমান বলেন, দুদকের এই অনুসন্ধান প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। তবে যদি কেউ এই অভিযোগ-সম্পর্কিত দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে আবারও অনুসন্ধান করা হবে। তিনি বলেন, দুদক আইনে ভুয়া অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উপায় নেই। তবে সরকার চাইলে দুদক ভুয়া অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে।