পদ্মা সেতুর দুর্নীতিতে জড়িতদের পরিচয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের প্রেসিডেন্ট কামাল হোসেন বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে। জনগণের স্বার্থে তাদের পরিচয় প্রকাশের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। খবর ইউএনবির। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। কামাল হোসেন আরও বলেন, দুর্নীতি থেকে পালানোর কোনো সুযোগ নেই। পদ্মা সেতুর দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাবান হোক না কেন তাদের নাম ও পরিচয় জনগণকে জানাতে হবে।কামাল হোসেন আরও বলেন, পুলিশ ও প্রশাসনকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এটি প্রতিহত করতে হবে।