পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রী জড়িত: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়েছে, পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টি এখন প্রমাণিত। এর সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী জড়িত। তাই এই সভা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। গতকাল রোববার অনুষ্ঠিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত সম্পর্কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবির কথা জানান।মির্জা ফখরুল জানান, নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়েছে, মহাজোট সরকারের নেতা-কর্মী ও তাদের আত্মীয়-স্বজনদের খুশি করতে নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যাংকগুলো যাঁরা অনুমোদন পেয়েছেন, তাঁরা গত তিন বছরে এই টাকা কীভাবে পেল, তা জনসমক্ষে প্রকাশের জন্য সভা থেকে দাবি জানানো হয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অনেক চমক আপনাদের জন্য অপেক্ষা করছে।’