পদ্মা সেতুর নামে মানুষের পকেট কাটার ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনী ব্যয় মেটাতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নামে সরকার মানুষের পকেট কাটার ব্যবস্থা করছে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে তিনি এ অভিযোগ করেন। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে যুবদল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিশ্বব্যাংক চুক্তি বাতিল করেছে। এখন সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে চায়। এখন তাদের সামনে সুযোগ এসেছে চাঁদাবাজি, চুরি ও ধান্দা করার।’ তিনি অভিযোগ করেন, বিভিন্ন বড় প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যাচ্ছে। সামনে নির্বাচন। তাই নির্বাচনী ব্যয় মেটানোর জন্য সরকার জনগণের পকেট কাটার ব্যবস্থা করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, চাল, ডাল, তেল—সবকিছুর দাম বাড়ছে। রমজানকে সামনে রেখে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারি লোকদের প্রত্যক্ষ মদদে সিন্ডিকেট করা হচ্ছে বলে ব্যবসায়ীরা বললেন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও সিলেট এমসি কলেজে দলীয়করণের কারণে অস্থির অবস্থা বিরাজ করছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন।দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, যারা পদ্মা সেতু নিয়ে দুর্নীতি করেছে, নিজের সম্মান রক্ষার্থে তাদের পক্ষ নিয়ে কোনো কথা বলবেন না।