পদ্মা সেতুর মেঘ কেটে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পদ্মা সেতুর মেঘ কেটে গেছে। কারণ, বিশ্বব্যাংকের যেমন সুদ প্রয়োজন, তেমনি আমাদের অর্থের প্রয়োজন। তাই উভয়েই এগিয়ে এসেছে। পদ্মা সেতু হবেই।আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘উন্নয়নের পথে মহাজোট সরকারের এগিয়ে চলার ৩ বছর’ শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। খবর বাসসের।সুরঞ্জিত বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে আরও কয়েকটি ট্রাইব্যুনাল করা দরকার। যুদ্ধাপরাধীদের পক্ষে ১৫ হাজার সাক্ষীর বিষয়টি উল্লে¬খ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটা বিচারকাজকে বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং এটি একটি অপরাধ। তিনি বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করায় বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া ঈর্ষান্বিত হয়ে উঠেছেন।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিরোধিতা করেছে। কিন্তু বাংলাদেশে তা করা হচ্ছে।অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার বক্তব্য দেন।