পদ্মা সেতুর সঙ্গে মসিউরের সংশ্লিষ্টতা থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতুর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।আজ বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন।পদ্মা সেতুর সর্বশেষ অবস্থা জানতে চাইলে সাংবাদিকদের আবুল মাল আবদুল মুহিত বলেন, এ ব্যাপারে বেশি কথা বলা যাবে না। বললে পরিস্থিতি ঘোলাটে হবে।অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘পদ্মা সেতুর ব্যাপারে যেকোনো মুহূর্তে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত জানতে পারব।’ এই সেতুর ব্যাপারে বিশ্বব্যাংক ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ঘোষণা দিলেই আনুষ্ঠানিকভাবে জনগণকে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত জানানো হবে।সেমিনারে উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সঙ্গীতা আহমেদ, সাবেক সভাপতি সেলিমা আহমাদ, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মুনমুন রহমান প্রমুখ বক্তব্য দেন।