পদ্মায় নাব্যতা সংকট, ডুবোচরে ফের আটকা পড়েছে ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে নাব্যতা সংকট এবং ডুবোচরের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে আবারও আটকে গেল একটি ফেরি। আজ শনিবার সকালে মাওয়াঘাট থেকে ছেড়ে আসা শাহ মকদুম ফেরিটি মালবাহী ও যাত্রীবাহী গাড়িসহ আটকে আছে মাঝ পদ্মায়। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ফেরি চলাচলে ব্যাঘাত ঘটায় উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।বিআইডব্লি¬উটিএ ও বিআইডব্লি¬উটিসি সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি ভাষা শহীদ বরকত ২০টি যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে ডুবোচরে আটকে যায়। তখন ওই নৌপথ দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দুটি উদ্ধারকারী জাহাজ ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রো রো ফেরিটিকে ডুবোচর থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এর মাত্র দুই ঘণ্টা পরই আবার আটকে যায় মাওয়া থেকে ছেড়ে আসা শাহ মকদুম ফেরিটি। এই ফেরিতে থাকা ১৮টি যাত্রীবাহী গাড়ি ও একটি ট্রাকে ছয় শতাধিক যাত্রী আছে।শাহ মকদুমের ফেরি ইনচার্জ মো. সিরাজি বলেন, ডুবোচরের কারণে ফেরিটি আজ সকাল পৌনে আটটা থেকে আটকে আছে।বিআইডব্লি¬উটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ফেরিগুলো বারবার আটকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় একটি ফেরি উদ্ধার করা গেলেও আজ সকালে আরেকটি ফেরি আটকে গেছে। সেটি উদ্ধারে কাজ চলছে।