পন্ডিত শিবনাথ দাসকে সম্মননা প্রদান
দেশের বরেন্য উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী(বাঁশি) পন্ডিত শিবনাথ দাসকে সম্মাননা প্রদান করা হয়েছে। প্রয়াত শিক্ষাবিদ ও সংগীত শিল্পী প্রফেসর ড. সারোয়ার জাহানের ৬৭টি তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। গত বুধবার সন্ধ্যায় বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডিভেলপমেন্ট ( এসিডি) এর হল রুমে সারোয়ার জাহান স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সারোয়ার জাহান স্মৃতি সংসদের সদস্য কবি জুলফিকার মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারোয়ার জাহানের স্ত্রী ও এসিডি’র নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সংসদের সদস্য সচিব অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী ওস্তাদ রবিউল হোসেন ও বিশিষ্ট সমাজ সেবক প্রদীপ মৃধা। অনুষ্ঠানে শিবনাথ দাসের হাতে সম্মাননা কেস্ট তুলে দেন কবি জুলফিকার মতিন। সম্মাননার জবাবে শিবনাথ দাস বাঁশিতে ধুন বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন।