পপসম্রাট আজম খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত পপগুরু বীর মুক্তিযোদ্ধা আজম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আজম খান সংগীতশিল্পীর পাশাপাশি দেশের একজন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়ানুরাগী ছিলেন। তিনি সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।প্রধানমন্ত্রী বলেন, ‘আজম খান আমাদের দেশে সুষ্ঠু সংস্কৃতি বিকাশে যে অবদান রেখে গেছেন, তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’শোকবার্তায় প্রধানমন্ত্রী আজম খানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস।