পবন বিএনপির কার্যালয়ে বোমা হামলার পরিকল্পনাকারী: শোভনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবন দলে ভালো পদ পাওয়ার জন্য গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বোমা হামলার পরিকল্পনা করেন। দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে দলে ভালো পদ পাওয়ার আশায় পবন নিজেই এ হামলার পরিকল্পনা করেছিলেন। পবনের বন্ধু গোলাম সাব্বির ওরফে শোভন আদালতে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন।ঢাকা মহানগর হাকিম সাহাদাত হোসেন গতকাল রোববার বিকেলে শোভনের জবানবন্দি গ্রহণ করেন। পরে শোভনকে কারাগারে পাঠান আদালত।এর আগে গত ২ ফেব্রুয়ারি বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রদীপ সাহাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামি প্রদীপও তাঁর জবানবন্দিতে পবনের নাম বলেছেন।আদালত সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে শোভন বলেন, পবন তাঁর রাজনৈতিকভাবে লাভবান এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য হামলার পরিকল্পনা করেন। তাঁর কথা ও পরিকল্পনামতো বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।গত ২৩ ফেব্রুয়ারি রাতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ নোয়াখালীর সোনাইমুড়ী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহাকে গ্রেপ্তার করে। রিমান্ডে প্রদীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শোভনকে গ্রেপ্তার করেন। পরে শোভন সাত দিনের রিমান্ড নেওয়া হয়।