পবনের জামিনের মেয়াদ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবন সুস্থ না হওয়ায় তাঁর জামিনের মেয়াদ আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।পবনের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আজ বুধবার এ আদেশ দেন।গত বছর বিএনপির গুলশান কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় তাঁকে এ জামিন দেওয়া হয়েছে। এ ছাড়া আদালত ওই একই দিন এই মামলার অভিযোগ গঠন-সংক্রান্ত শুনানির দিন ধার্য করেছেন।শুনানির সময় পবন আদলতে হাজির ছিলেন। শুনানি শেষে পবনকে মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে ফিরিয়ে নেওয়া হয়।