পবনের জামিনের মেয়াদ ৩ নভেম্বর পর্যন্ত বর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বোমা হামলা মামলায় আখতার হামিদ পবনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ৩ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত। মহানগর দায়রা জজ জহিরুল হক আজ সোমবার এ তারিখ নির্ধারণ করেন। পবন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে। আজ পবনের আইনজীবী ছানাউল্লাহ মিয়া বিচারককে জানান, অসুস্থতার কারণে চলাফেরা করতে পারছেন না বলে তাঁর মক্কেল পবন আদালতে হাজির হতে পারবেন না। এ সময় অসুস্থতার প্রমাণস্বরূপ তিনি আদালতে চিকিৎসাপত্র দাখিল করেন। কিন্তু চিকিত্সাপত্রে অসুস্থতার উল্লেখ থাকলেও চলাফেরা করতে না পারার বিষয়ে কোনো সমর্থন না থাকায় অভিযুক্ত আসামিকে আদালতে হাজির করতে আসামিপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন বিচারক। বিচারক বলেন, ‘আজ অন্তর্বর্তীকালের জামিনের শেষ দিন। আসামি উপস্থিত হতে বাধ্য।’ এ সময় আসামিপক্ষের আইনজীবী আদালতে আরেকটি চিকিত্সাপত্র দাখিল করলে আদালত তা মঞ্জুর করেন এবং জামিনের মেয়াদ বর্ধিত করেন।