পবায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার দোয়ারি উচ্চবিদ্যালয় মাঠ ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও খেলাধুলার ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দোয়ারি উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আজ বিকেলে শহীদ জিয়া ফুটবল ম্যাচের আয়োজন করে। একই মাঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মসভা ডাকে।পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।