পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৬ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে ১৬ ফেব্রুয়ারি বুধবার। আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল শনিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রধান তথ্য কর্মকর্তা হারুন উর রসিদ, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।