পবিত্র জুমাতুল বিদা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা ও আল কুদস দিবস। রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। বস্তুত জুমাতুল বিদার মধ্য দিয়ে রমজান মাসকে বিদায় জানানো হয়। শারীরিকভাবে সক্ষম প্রতিটি মুসলমান বিশেষ সওয়াব হাসিলের উদ্দেশ্যে জুমাতুল বিদায় অংশ নেন।মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসে মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদস দিবস পালিত হয়। বাংলাদেশেও এ দিবসটি পালন করে আল কুদস কমিটি।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাতুল বিদা উপলক্ষে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। বায়তুল মোকাররম মসজিদের খতিব বিশেষ মোনাজাত করেন।বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মুসলমানরা নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির আসকার, আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জুমাতুল বিদা অতিবাহিত করবেন।