পবিত্র রমজান মাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল মঙ্গলবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে আরও জানানো হয়, আগামী ২৭ আগস্ট দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সহকারী জনসংযোগ কর্মকর্তা মিজান উদ্দিন প্রথম আলোকে চাঁদ দেখার খবর নিশ্চিত করেন।বাণী: পবিত্র রমজান মাস উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা পবিত্র রমজান মাসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। আহ্বান জানিয়েছেন, অন্যায়, জুলুম, অবিচার, লোভ-লালসাসহ সব ধরনের পাপ থেকে বিরত থাকতে।