পবিত্র রমজান মাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে এল পবিত্র মাহে রমজান। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন।ইফতার, সেহির আর কর্মস্থলের নতুন সময়সূচিতে বদলে যাবে জীবনযাত্রা। গতকাল বুধবার রমজানের আগমনী বার্তা টের পাওয়া যায় রাজধানীতে। পথঘাটে ও হোটেলগুলোর সামনে দেখা যায় ছোট্ট শামিয়ানা টানিয়ে ইফতারি বিক্রির চিরপরিচিত আয়োজন।গত মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে রোজা শুরুর বিষয়টি নিশ্চিত হয়েছে। তাই গতকাল বুধবার তারাবির নামাজ পড়ে রোজার প্রস্তুতিপর্ব শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোররাতে সেহির খেয়ে প্রথম রোজার নিয়ত করেন তাঁরা।পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও পারস্পরিক সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা।