পয়লা বৈশাখে ওবামার শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিশ্বের সব বাংলাভাষী মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। বিবৃতি জন কেরি বলেন, বিশ্বজুড়ে পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে আমি বাংলাভাষী সব মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালীরাও বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে বিশ্বের অন্য সব বাঙালী সম্প্রদায়ের মতো পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে এই নববর্ষ উদ্যাপন করবে। নববর্ষ শুরু হওয়ার মধ্য দিয়ে, চলুন সবাই প্রত্যাশা ও পারস্পরিক প্রশংসার মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি উদ্যাপন করি। শুভ নববর্ষ!