পরকীয়ার ঘটনায় লজ্জিত পলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ের মাধ্যমে অবশেষে মুখ খুললেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান ডেভিড পেট্রাউসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়া পলা ব্রডওয়েল। পলার ভাই স্টিফেন ক্রানজ ‘পিপলস’ ম্যাগাজিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, ‘পলা এ ঘটনায় ভেঙে পড়েছেন। এ ঘটনায় তিনি খুব লজ্জিত।’ আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ডেভিড পেট্রাউসের সঙ্গে পরকীয়ার বিষয়টি ফাঁস হওয়ার পর থেকে পলা তাঁর স্বামী স্কটকে নিয়ে ওয়াশিংটনে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। সেখান থেকে গত রোববার নর্থ ক্যারোলাইনায় নিজের বাড়িতে ফেরার পথে তাঁরা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েন। স্টিফেন ক্রানজ বলেন, ‘তিনি যা করেছেন, তাঁর জন্য তিনি নিজেকে অপরাধী মনে করছেন। লজ্জা বোধ করছেন। এ কেলেঙ্কারির জন্য তাঁর স্বামী, পরিবার ও পেট্রাউসের পরিবারের সদস্যদের যে কষ্ট পেতে হয়েছে, এ জন্য তিনি দুঃখিত। তিনি তাঁর কৃতকর্মের দায়ভার গ্রহণ করেছেন। এখন তিনি এটি সংশোধন করতে চান এবং তাঁর স্বামী-সন্তানকে এ থেকে দূরে রাখতে চান।’মার্কিন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার সাবেক নারী কর্মকর্তা পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে গত ৯ নভেম্বর পেট্রাউস সিআইয়ের প্রধানের পদ থেকে সরে যান।