পরবর্তী দালাই লামা হতে পারেন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের পরবর্তী আধ্যাত্মিক নেতা বা দালাই লামা হিসেবে একজন নারীকে দেখা যেতে পারে।একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে তিব্বতের বর্তমান আধ্যাত্মিক নেতা এ মন্তব্য করেছেন।১০ দিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন দালাই লামা। সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি পরিস্থিতি এমন হয় যে, একজন নারী দালাই লামা বেশি কাজ দেবে, তাহলে আপনা-আপনি একজন নারী দালাই লামা হবেন।’দালাই লামা বলেন, নারীরা অন্যের ভালো-মন্দের ব্যাপারে অধিক সংবেদনশীল। এ প্রসঙ্গে তিনি উদাহরণ টেনে বলেন, তাঁর বাবা অল্পেই রেগে যেতেন, কিন্তু মা ছিলেন সহানুভূতিশীল।সম্প্রতি লৈঙ্গিক বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের একটি মন্তব্য দেশটির রাজনীতিতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গিলার্ড বলেছেন, রক্ষণশীলেরা ক্ষমতায় এলে নারীকে কোণঠাসা করে ফেলবে।