পরবাসী, ফিরে এসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কেমন ভোজসভা অতিথিবিহীনখাদ্যের অভাব নেই, সুপেয় জলের,আয়োজক গণ্যমান্যদের পদভারেপ্রকম্পিত দশ দিক, ব্যস্ততা অসীম;আয়োজনে কমতি নেই, থরে-থরেসাজানো-গোছানো শুধু পরিবেশনারঅপেক্ষায় ধুঁকছে মরে আসা রোদপিঙ্গল পাখির ডানা ভরন্ত নদীর খরস্রোতপ্রতীক্ষা, প্রতীক্ষা, প্রহরের পর প্রহরেরদূর থেকে শোনা যায় কণ্ঠধ্বনি হইচইশব্দহীন পায়ের আওয়াজ মত্ত বধির উল্লাস,ওরা কি অতিথি তবে চক্ষু মুদে দেখে নাওকেমন সুন্দর থরে-থরে মৃত পড়ে আছে;একদিন জেগে উঠবে তারই রইল আমন্ত্রণ!