পরভাষায় মাতৃভাষার কবিতা
আন্না আখমাতোভা রুশসাহস আমরা জানি এখন মাপদণ্ডে কি রয়েছেযা এখন ঘটছে তা বেশ পরিস্কারসাহসের সময় আমাদের ঘণ্টায় বজ্রকণ্ঠে বাজছে,আর সাহস আমাদের ধমনি ছেড়ে পালিয়ে যায়নি।ভীতিকর নয় আমাদের জন্য গোলাগুলির কানফাটা গর্জনমাথার ওপরে ছাদ না থাকলেও তিক্ত নয়।আর তোমাকে আমরা রক্ষা করব হে আমাদের প্রিয় রুশ ভাষা!আর রাশিয়ার মহিমাময় শব্দকবর অতিক্রম করেশৃঙ্খলহীন ও পবিত্রতুমি দাসত্ব থেকেআমাদের নাতিদেরকে বাঁচাবেচিরকালইউসুফ এম আদামু নাইজেরিয়াতারা ইংরেজিতে কথা বলতে পারে(ডলার মার্কা পশ্চিমা প্রভাব পড়ে)লাল কানওয়ালা মানুষগুলো এক হয়ে আমাদের জাতদের মধ্যে—তাদের ভাষা ঢুকিয়েছে—যা আমরা সরকারিভাবে কথা বলিএবং ওই ভাষায় আমরা চিন্তা করি—মাতৃভাষা দ্বিতীয় শ্রেণীর মান্ধাতা আমলের পেছনসারির—যদি তুমি ইংরেজিতে কথা বলতে পারতবে তুমি সভ্য, প্রশংসিত, স্বীকৃত ও সম্মানিত।কিন্তু ইংল্যান্ডেআমার উচ্চারণ নিয়ে তাদের চিন্তা নেইআমার ব্যাকরণ তারা কেয়ারই করে না।যদি তারা বুঝতে পারেআমি ভালোভাবেই কথা চালাতে পারিকিন্তু কেন একজন কালা-কানওয়ালা লাল-কানইংরেজিতে কথা বলতে গর্ব করবে,মাতৃভাষাকে হেয়জ্ঞান করেঅহঙ্কার করে কারণ তুমি ইংরেজিতে কথা বল বলে নয় অহঙ্কার করবে যদি তোমার মাতৃভাষায়—হোক তা হৌসা, আশান্তে বা বারবারসোয়াহিলি, মাসাই বা কোয়া জুলুসাঙ্গো আশান্তি বা আরবি—তুমি চিন্তা করতে পার এবংতোমার ভাব প্রকাশ করতে পার।ইভান বোলান্ড আইরিশমাতৃভাষাআমার বাড়ি থেকে অর্ধমাইল দূরেদেখা যায় পুরোনো মলিন ডোবাটা।আইরিশদের পাশেই যে কাদা ও কাঁটার বেড়াময়লা ছিটায় সেখানে এখন খসখসে ঘাসের বাড়ন—একটা রাউয়ান ও পাতলা কিছু ফারের গাছগোধূলিলগ্নে একটা বাচ্চা খেলা করছে।আমি ছায়ায় দাঁড়িয়ে।আমার বিশ্বাস করতে কঠিন মনে হয়যে এইটাই ছিল আমাদের বিভাগের সূত্র;খনন করা। নিষ্কাশন করা।ঠেকা দিয়ে বাইরে রাখা ও ভেতরে রাখা।উপনিবেশ প্রতিরক্ষায় মূলবিষয়কলহের কারণের সারকথা।জমি। মাটি। কাদা ও বুনো হলুদ ফুলেরশেকড়ের মাঝে একটা রেখা—পেছনে এক নগরের পত্তন,বাইরে একটা জাতির গুজব—ভালকি আর কিলটারটেন আর বালালিদুইভাবে তাদের নামের উচ্চারণ।একটা জানালা হঠাত্ হলুদ।একজন মহিলা একটা বাচ্চাকে ডাকছে।—যেদিক থেকে ডাক আসেখেলা ফেলে সে সেদিকে দৌড় দেয়।গ্লেনমালিউর ও উইকলো পাহাড় থেকেসে অন্ধকারে ছুপেছেপে এসেছিলএই সীমান্তের সীমায়?যখন তাদের পায়ের কাছে ভবিষ্যতের গহ্বর উন্মোচিত হচ্ছিল তখন কারাযে এই পৃথিবীকে পুরোনো ভালোবাসার নামক্রোধ ও যত্নের কথা চুপি চুপি বলেছিল?আয়ারল্যান্ডের রাজধানীর এ পাশে আমার জন্ম—উপনিবেশের দ্বিখণ্ডিত ভাষায় আমি কথা বলি।আমি কিন্তু দাঁড়িয়ে আছি ডাবলিনের শীতেরএক রাতের প্রথম অন্ধকার আর হিমে আর আমি কল্পনা করিআমার বিশুদ্ধ শব্দ, আমার অখণ্ডিত ভাষাএই নীরবতার ধারের দিকে এগিয়ে যাচ্ছেযেন আমাকেই খুঁজতে। আর আমি কান পাতি;আমি শুনি কী থেকে আমি নিরাপদ। কী আমি হারিয়েছি।ইয়ান কাপলিনস্কি এস্তোনীয়একবার আমি একটা পোস্টকার্ড পেয়েছিলাম...একবার আমি ফিজি দ্বীপপুঞ্জ থেকেআখের ফসল তুলছে এমন একটা পোস্টকার্ড পেয়েছিলাম।তখন আমার হুঁশ হলোএর মধ্যে এমন কিছুই চমকপ্রদ বৈদেশিক নেই।আমাদের মুরিকো বাগানে আলু পোঁতার সঙ্গে ভিরি লেভুতে আখ তোলার কোনোই ফারাক নেই।প্রত্যেক জিনিস বড়ই সাধারণবা বরং সাধারণও নয়, অভিনবও নয়দূর-দূরান্তের দেশ আর বিদেশি মানুষ একটা স্বপ্নচোখ খুলে দেখা এমন এক স্বপ্নযেখান থেকে কেউ জাগতে চায় না।কবিতার ব্যাপারটাও এমনি—দূর থেকে দেখাএটা একটা বিশেষ কিছু। রহস্যময়, উত্সবমুখর।না, কবিতার বিশেষত্ব আখের জমি বা আলোর ভুঁইয়ের চেয়েও কম।কবিতার করাতের নিচে নামা কাঠের গুঁড়িবা উড়োজাহাজ থেকে নেমে আসা হলুদ চাঁচনি বর্জ্যকবিতা হচ্ছে সন্ধ্যাবেলায় হাত ধোয়াবা একটা যেন পরিষ্কার রুমালআমার মরহুমা খালা কোনো দিন ভোলেননিআমার পকেটে গুঁজে দিতে।অরুণ কামবল মারাঠিআমি কী ভাষায় কথা বলব?বাজে কাজে ছোটাছুটি করতে করতেআমার ঠাকুর্দা—আমার শরীরের স্থায়ী বাসিন্দা—কুল ঐতিহ্যের বোঝা পিঠে বোঝাই করেআমার দিকে চেঁচিয়ে বলে,‘এই খানকির পুত! আমরা যেমন কথা বলি তেমনি বলআমি তোরে বলছি, বল!’বেদ থেকে তুলেমাথার চূড়া-শিখি ঘৃত দ্বারা স্নেহসিক্ত করেআমার ব্রাহ্মণ গুরুমশায় আমাকে বলেন,‘এই নির্বোধ, শুদ্ধ করে ভাষা ব্যবহার কর।’এখন আমি তোমাকে জিজ্ঞেস করি,কোন ভাষায় আমি কথা বলব?টমাস ট্রান্সট্রোমার সুইডিশ১৯৭৯ মার্চ হতেযারা সব শব্দ নিয়ে আসে তাদের নিয়ে শ্রান্তশুধু শব্দ, ভাষা নেই!আমি তুষারাচ্ছন্ন দ্বীপের দিকে পথ ধরিপোষ-না-মানাদের শব্দ নেই।প্রত্যেক পার্শ্বেই অলিখিত পৃষ্ঠা ছড়িয়ে রয়েছে।বরফে আমি হরিণের পায়ের ছাপ দেখি।ভাষা, তবে কোনো শব্দ নয়।জর্জ জোমোরি হাঙ্গেরীয়মুখোশপ্রত্যেক দিন আমি ভাষা বদলাই,অন্য কথায় মুখোশআর একেক সময় মনে হয় মুখোশটাইআমার গায়ের ছালঅন্য সময়, চেতনা বৃথাই চেষ্টা করে,কেবল আমার মায়ের ভাষায় আমিনাজাত পাইকারণ ইংরেজি ভাষায় আমিজীবনের রহস্য, বিশ্বের সব কিছুসম্পদ প্রকাশ করতে পারিকিন্তু কেবল আমার মায়ের ভাষায়শব্দের গঠন করতে পারিযা সূর্যাস্তকে সমুজ্জ্বল দেখায়।জয় হারজো ইংরেজি (যুক্তরাষ্ট্র)আমি তোমাকে ফিরিয়ে দিলামসুন্দর ও ভয়ঙ্কর আমার ভয়, আমি তোমাকে মুক্তি দিলাম।তুমি আমার দয়িত ও ঘৃণিত যমজ,কিন্তু আমি তোমাকে আমার বলে চিনি না।আমার কন্যাদের মৃত্যুতে যে বেদনার জন্মতার সব বেদনা দিয়ে আমি তোমাকে মুক্তি দিলাম।তুমি আর আমার রক্ত নও।আমি তোমাকে ফিরিয়ে দিলাম শ্বেতকায় সৈন্যদের কাছেযারা আমার ঘর আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করেছেআমাদের শিশুদের শিরশ্ছেদ করেছেআমাদের ভাই ও বোনদের বলাত্কার ও ধর্ষণ করেছেআমি তোমাকে ফিরিয়ে দিই তাদের কাছেযারা আমার থালা থেকে খাবার চুরি করেছেযখন খাবারের জন্য আমরা ধুঁকে মরছিলাম।ভয়, আমি তোমাকে মুক্তি দিলামকারণ তুমি এই সব দৃশ্য আমার চোখের সামনে ধরেছিলেআর আমি এমন চোখ নিয়ে জন্মেছিলামযা কোনো দিন চোখ বুজতে পারে না।ভয়, আমি তোমাকে মুক্তি দিলামযেন তুমি আমাকে শীতে নগ্নআর হিম জমাট না রাখতে পার।আমি তোমাকে মুক্তি দিলামআমি তোমাকে মুক্তি দিলামআমি তোমাকে মুক্তি দিলামআমি তোমাকে মুক্তি দিলামআমি রাগ করতে ভয় পাই না।আমি আনন্দ করতে ভয় পাই না।আমি কৃষ্ণকায় হতে ভয় পাই না।আমি শ্বেতকায় হতে ভয় পাই না।আমি ক্ষুধার্ত হতে ভয় পাই না।আমি সম্পূর্ণ হতে ভয় পাই নাআমি ঘৃণিত হতে ভয় পাই না।আমি ভালোবাসা পেতে, ভালোবাসা পেতে, ভালোবাসা পেতে ভয় পাই না, ভয়।ও তুমি আমার কণ্ঠরোধ করেছ, কিন্তু আমি তোমাকে দড়ি দিয়েছিলামতুমি আমাকে ধ্বংস করেছ, কিন্তু আমি তোমাকে ছুরি দিয়ে দিলামতুমি আমাকে গিলে ফেলেছ, কিন্তু আমি নিজেকে আগুনে বিছিয়ে দিয়েছিলাম।আমি নিজেকে ফিরিয়ে নিলাম, ভয়।তুমি আর আমার ছায়া নও।আমি আমার হাতে তোমাকে আর ধরবো না।তুমি বাঁচতে পারবে না আমার চোখে, আমার কানেআমার কণ্ঠস্বরে, আমার উদরে বা আমার হূদয়েআমার হূদয়ে আমার হূদয়ে আমার হূদয়ে।তবে কাছে আসো, ভয়,আমি বেঁচে আছি আর তুমি যে মরতে এত ভয় পাচ্ছ।