পরমাণু জ্বালানি প্রকল্প নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ
ভূমিকম্পের কারণে জাপানের ফুকুশিমায় পরমাণুশক্তিচালিত বিদ্যুেকন্দ্রে বিপর্যয়ের ঘটনা বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। বিশ্লেষকেরা এ ধরনের প্রকল্পের নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করার তাগিদ দিয়েছেন। চীন, জার্মানি ও সুইজারল্যান্ড ইতিমধ্যে তাদের পরমাণু জ্বালানি প্রকল্পের লাগাম টেনে ধরার ইঙ্গিত দিয়েছে।আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য মতে, বিশ্বের ৩১টিরও বেশি দেশ বর্তমানে ৪৪০টি পরমাণু বিদ্যুেকন্দ্র পরিচালনা করছে। ২০২৫ সাল নাগাদ এ সংখ্যা ৮০০ অতিক্রম করবে। এদিকে বিশ্ব পরমাণু সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ৬২টি পরমাণু কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। নির্মাণের পরিকল্পনায় রয়েছে আরও অনেক প্রকল্প। জাপানের ফুকুশিমার ঘটনায় পরমাণু বিদ্যুত্ প্রকল্প নিয়ে বিভিন্ন দেশে রাজনীতিবিদ ও আন্দোলন কর্মীদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরমাণু জ্বালানি উত্পাদকারী দেশগুলোর মানুষের মধ্যে এখন ভীতি ও আতঙ্ক কাজ করছে। পরমাণু জ্বালানি প্রকল্প বিরোধীরা বলছেন, জাপানের ঘটনা ভবিষ্যতে পরমাণু বিপর্যয়ের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরকারকে পরমাণু জ্বালানি প্রকল্পের নিরাপত্তা বিষয়ে নতুন করে ভাবতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।চীন ও ভারত আগামী ২০ বছরে প্রায় ২০০টি পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। ভারতে মহারাষ্ট্রের জৈতাপুরে প্রস্তাবিত একটি পরমাণু বিদ্যুেকন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। সেখানে গত ২০ বছরে ছোট-বড় ৯২ বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্প ঝুঁকিপ্রবণ অঞ্চলে বেশ কিছু পরমাণু বিদ্যুেকন্দ্র রয়েছে। বড় ধরনের ভূমিকম্পের ঘটনা সেদেশেও পরমাণু বিপর্যয় ডেকে আনতে পারে। চীন ইতিমধ্যে সংকেত দিয়েছে যে তারা পরমাণু জ্বালানি কেন্দ্র নির্মাণের গতি শ্লথ করবে। জার্মানিও তাদের পরমাণু জ্বালানি প্রকল্প থেকে সরে আসা এবং বিদ্যমান প্রকল্পগুলোর মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিয়েছে।সুইজারল্যান্ড নতুন প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা স্থগিত করেছে। এদিকে মার্কিন পরমাণু বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এখনই সতর্ক না হলে সেখানেও এমন বিপর্যয় ঘটতে পারে। বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে।