পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানাবেন নোবেল শান্তি বিজয়ীরা
পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানাতে আজ শুক্রবার জাপানের হিরোশিমায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা এক আলোচনা সভায় মিলিত হয়েছেন। ১৯৪৫ সালে পরমাণু বোমা হামলায় হিরোশিমা বিধ্বস্ত হয়েছিল। তাই সারা বিশ্বে পরমাণুবিরোধী বার্তা পৌঁছে দিতে এ স্থানকেই বেছে নেওয়া হয়েছে। ২০১০-এর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লিও জিয়াওবো এবং মিয়ানমারের গৃহবন্দী নেতা অং সান সু চি সর্ম্পকে তাঁরা আলোচনা করেন। শান্তি বিজয়ীরা তাঁদের মুক্তির দেওয়ার আহ্বান জানাবেন বলে জানা গেছে।লিও জিয়াওবোর বন্ধু উয়ের কাইক্সি সভায় তাঁর বিষয়টি উত্থাপন করেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি জানান, মানবাধিকার বিষয়ে চীনা সরকারের বিভিন্ন পদক্ষপের দলিল সংগ্রহ করতে বাকি বিশ্ব ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে কোনো দেশ চীনের কাছ থেকে জবাবদিহি চায়নি বলেও জানান তিনি।উয়ের কাইক্সি ১৯৮৯ সালে তিয়েনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় ছাত্রনেতা ছিলেন। —বিবিসি