পরমাণু নিরাপত্তাবিষয়ক সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু নিরাপত্তাবিষয়ক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন বলে ইসরায়েলের কর্মকর্তারা আজ শুক্রবার জানিয়েছেন।সম্মেলনে ইসরায়েলের পরমাণু অস্ত্র তৈরির বিষয় নিয়ে মিসর ও তুরস্ক কথা তুলতে পারে—এমনটা জানার পর নেতানিয়াহু সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। আগামী সোমবার থেকে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বের অনেকগুলো দেশের নেতারা এ সম্মেলনে যোগ দিচ্ছেন।ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছে। ইসরায়েলকে পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করতে হবে বলে মিসর ও তুরস্ক দাবি জানাতে পারে জেনে তিনি এ সফর বাতিল করেছেন।ইসরায়েলের গোয়েন্দা ও পারমাণবিক শক্তিবিষয়ক মন্ত্রী ড্যান মেরিডর নেতানিয়াহুর প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দেবেন বলে দেশটির রাষ্ট্রীয় বেতার জানিয়েছে।বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর মধ্যে পরমাণু অস্ত্রবিস্তার রোধ করতে ৪০টিরও বেশি দেশ সম্মেলনে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।