পরমাণু ফুয়েল রড তৈরি করেছে ইরান!
ইরান বলেছে, তাদের বিজ্ঞানীরা প্রথমবারের মতো পারমাণবিক ‘ফুয়েল রড’ তৈরি করতে সক্ষম হয়েছেন। তেহরানের এ ধরনের প্রকৌশলগত সামর্থ্য আছে কি না, তা নিয়ে পশ্চিমারা এত দিন সন্দেহ প্রকাশ করে আসছিল। ইরান বলেছে, পশ্চিমা দেশগুলো বিদেশ থেকে ‘ফুয়েল রড’ কেনার ব্যাপারে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার কারণে ইরান নিজেরাই ফুয়েল রড তৈরির চেষ্টা চালায় এবং অবশেষে আজ রোববার দেশটি ফুয়েল রড তৈরি করতে পেরেছে বলে ঘোষণা দেয়।ইউরেনিয়ামসমৃদ্ধ একধরনের প্যালেট ধরে রাখতে ব্যবহূত হয় পারমাণবিক এই ফুয়েল রড। পারমাণবিক শক্তিকেন্দ্রে জ্বালানি সরবরাহ করতে এই ফুয়েল রড কাজে লাগে।ইরানের পারমাণবিক শক্তি সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, এরই মধ্যে দেশে তৈরি এই ফুয়েল রড তেহরানের পারমাণবিক চুল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে স্থাপন করা হয়েছে।বহুদিন ধরেই পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে, পারমাণবিক বোমা তৈরির জন্যই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছিল।