পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে বার্লিনে বিশাল সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশের জন্য ক্ষতিকর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার জার্মানির বার্লিনে প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। দেশটির পরিবেশবাদীসহ নানা পেশার সাধারণ মানুষ এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সকাল থেকে বিক্ষোভকারীরা জার্মান পার্লামেন্ট ও চ্যান্সেলরের ভবনের সম্মুখে অবস্থান নেয়। সমাবেশ শেষে সোস্যাল ডেমোকর্্যাট এবং পরিবেশবাদী সবুজ দলের নেতারা বর্তমান জার্মান কোয়ালিশন সরকারের বিরুদ্ধে নতুন করে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের উৎপাদনের মেয়াদ বৃদ্ধির তীব্র সমালোচনা করেন।জার্মানিতে প্রায় ২০টির মতো পরমাণু বিদ্যুৎ উৎপাদন চুুলি্ল আছে। এর মধ্যে ১৭টি চুলি্লর উৎপাদনের মেয়াদ বাড়ানোর সদ্ধিান্ত নিয়েছে দেশটির সরকার ।