পরমাণু বিদ্যুৎ: রাশিয়ার সঙ্গে দুটি এমওইউ স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক বিদ্যুৎ খাতে সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে রাশিয়ার আরও দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন) রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, বাংলাদেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনার্জি করপোরেশন (রোস্টাম) মহাপরিচালক সার্গেই কিরিনকো কিরিনিক এমওইউতে স্বাক্ষর করেছেন।আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, দুটি এমওইউর একটিতে বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ খাতে প্রযুক্তিগত, ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলের সহায়তা দেবে রাশিয়া। আরেকটি এমওইউতে বলা হয়েছে, পারমাণবিক জ্বালানি, এর পরিচালনা ও নিরাপত্তা বিষয়ে জনগণকে তথ্য দিতে একটি তথ্যকেন্দ্র করা হবে। সমঝোতা স্বাক্ষর শেষে সার্গেই কিরিনকো বলেছেন, বাংলাদেশকে পারমাণবিক জ্বালানি খাতে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া।ইয়াফেস ওসমান বলেছেন, তথ্য কেন্দ্রটি এ বছরের শেষেই ঢাকায় হবে। এর মাধ্যমে জনগণ পারমাণবিক জ্বালানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তিনি জানান, রাশিয়ার একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশে আসবে।