পরমাণু বিন্যাসের গবেষণায় মিলল রসায়নে নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসায়নশাস্ত্রে ২০১১ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরায়েলের বিজ্ঞানী ড্যানিয়েল শেকম্যান (উধহরবষ ঝযবপযঃসধহ)। পরমাণুর বিন্যাস নিয়ে গবেষণার জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। তাঁর এ গবেষণাকে অভূতপূর্ব বলে মনে করছে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। সংস্থাটি মনে করে, এতে করে পরমাণুর উত্পাদন ও বিন্যাসের পথ প্রশস্ত হবে। পুরস্কার হিসেবে তাঁকে এক কোটি সুইডিশ ক্রোনার দেওয়া হবে।১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা সার আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছিল। প্রতিবছর সেই দিনটিতেই স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত হয়ে থাকেন, সে বছরের নোবেল বিজয়ীরা। চিকিত্সায় নোবেলজয়ী তিন বিজ্ঞানীকেও সেদিনই সম্মানিত করা হবে। আগামী শুক্রবার ৭ অক্টোবর শান্তিতে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেওয়া হবে। রয়টার্স।