পরমাণু-বিষয়ক আলোচনা ১৩ এপ্রিল: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামী ১৩ এপ্রিল এ আলোচনা শুরু হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহী জানিয়েছেন।পরমাণু কর্মসূচি ও দ্বিপক্ষীয় বন্ধন বিষয়ে আলোচনার জন্য দুই দিনের ইরানে সফরে গিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান। তাঁকে স্বাগত জানাতে গিয়ে সালেহী পরমাণু আলোচনার ওই তারিখ ঘোষণা করেন। কয়েক দিনের মধ্যেই এ আলোচনার স্থান জানানো হবে বলেও জানান তিনি। সালেহী বলেন, পরমাণু কর্মসূচিসংক্রান্ত আলোচনার জন্য তুরস্কের রাজধানী ইস্তাম্বুলকেই সর্বোত্তম স্থান বলে বিবেচনা করে ইরান। কিন্তু এ বিষয়ে আরও আলোচনা হচ্ছে।ইরানের পরমাণু কর্মসূচি-বিষয়ক প্রধান মধ্যস্থতাকারী সাইদ জালিলি আলোচনার স্থান নির্ধারণ বিষয়ে ঘোষণা দেবেন বলেও জানান সালেহী।