পরমাণু বোমার উপকরণ মজুদ লিবিয়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলির প্রান্তে তাজোরা গবেষণাকেন্দ্রে ইউরেনিয়াম ও অন্যান্য উপকরণের মজুদ রয়েছে, যা পরমাণু বোমা তৈরিতে ব্যবহূত হতে পারে। লিবিয়ার বিদ্রোহীদের উচিত এসব উপকরণের নিরাপত্তার ব্যবস্থা করা। ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক উপমহাপরিচালক ওলি হিনোনেন আজ বুধবার এ কথা বলেন।মুয়াম্মার গাদ্দাফি একসময় পরমাণু, রাসায়নিক ও জৈবিক বোমা বানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য ২০০৩ সালে সেই চেষ্টা তিনি বাদ দেন। এতে লিবিয়ার সঙ্গে পশ্চিমাদের শীতল সম্পর্কের কিছুটা অবসান হয়।জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার হয়ে ২০১০ সালের মধ্যবর্তী সময় পর্যন্ত ওলি হিনোনেন বিশ্বব্যাপী পরমাণু নিরাপত্তাবিধানের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে থাকা ওলি বলেন, লিবিয়ার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পরবর্তী সময়েও অব্যাহত ছিল।আরেক মন্তব্যে ওলি হিনোনেন বলেন, পরমাণু অস্ত্রসংক্রান্ত তথ্য, নকশা থেকে শুরু করে স্পর্শকাতর উপকরণ ও দলিলপত্রও বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু সেখানকার পরমাণু নিয়ে উদ্বেগ এখনো শেষ হয়নি। তিন দশকব্যাপী পরমাণু গবেষণা চালানোর পরও তাজোরা কেন্দ্রে এখনো বিপুল পরিমাণ ওষুধ প্রস্তুত ও শিল্পক্ষেত্রে ব্যবহূত তেজস্ক্রিয় বর্জ্য, কম সমৃদ্ধ পরমাণু জ্বালানির মজুদ রয়েছে।ওলি হিনোনেন বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আর লিবিয়ায় নেই। এ জন্য আমরা ধন্যবাদ পেতে পারতাম কিন্তু এখনো তা তাজোরায় মজুদ আছে। এটি যদি দুষ্ট লোকের হাতে যায়, তবে তা পরমাণু বোমার উপকরণ হিসেবে ব্যবহূত হতে পারে। কেননা, তাজোরার বর্তমান পরিস্থিতি স্বচ্ছ নয়।