পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও পাকিস্তান আজ শুক্রবার পরস্পরের কাছে পরমাণু স্থাপনার তালিকা হস্তান্তর করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ এ কথা জানায়।প্রতিবছরের প্রথম দিনেই দেশ দুটি পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করে। আজ নিয়ে দেশ দুটি ১৯ বার পরমাণু স্থাপনার তালিকা হস্তান্তর করল।পরমাণু স্থাপনায় অনাক্রমণ-বিষয়ক এক চুক্তি অনুযায়ী নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক পর্যায়ে এ তালিকা হস্তান্তর হয়। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর চুক্তি হলেও ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক শীতল থাকলেও পারস্পরিক আস্থা অর্জনে চুক্তিটি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখছে। পিটিআই।