পরমাণুবিজ্ঞানী হত্যায় যুক্তরাষ্ট্র জড়িত: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণুবিজ্ঞানী হত্যায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার প্রমাণ আছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এই খবর জানিয়েছে।গত বুধবার রাজধানী তেহরানে গাড়িবোমা বিস্ফোরণে মোস্তফা আহমাদি রোশান (৩২) নামের এক তরুণ পরমাণুবিজ্ঞানী নিহত হন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এই সন্ত্রাসী হামলার পেছনে সিআইএর পরিকল্পনা, নির্দেশনা ও সমর্থন থাকার বিষয়ে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য ও প্রমাণ আছে।’ইরান এ-সংক্রান্ত একটি চিঠি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেছে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নেই, সেখানে সুইস রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।এদিকে, ইরানের সামরিক মুখপাত্র মাসৌদ জাজায়েরি বলেন, ‘আমাদের শত্রুরা, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েল এ ঘটনার জন্য দায়ী। তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।’প্রথম থেকেই তেহরানের এই অভিযোগ অস্বীকার করে আসছে ওয়াশিংটন। তারা এই হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছে।তেহরানে ২০১০ সালের শুরু থেকে গাড়িবোমা বিস্ফোরণে এ পর্যন্ত চারজন বিজ্ঞানী নিহত হয়েছেন। আহমাদি রোশানসহ নিহত চারজনের মধ্যে কমপক্ষে দুজন ছিলেন পরমাণুবিজ্ঞানী।