প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সৌদি আরবে হতভাগ্য আট বাংলাদেশির জীবন রক্ষায় পররাষ্ট্র ও জনশক্তি মন্ত্রণালয় সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আট বাংলাদেশির শিরশ্ছেদের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালনের সময় তিনি এ কথা বলেন।আবুল মকসুদ ওই শিরশ্ছেদ প্রথার বিলুপ্তি দাবি করেছেন। তিনি এ সরকারের কূটনৈতিক ব্যর্থতার নিন্দা জানিয়ে ওই আট নাগরিকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। তাঁর কর্মসূচি চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।