পররাষ্ট্রনীতিতে সাবেক রাষ্ট্রদূতদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রনীতির বাস্তবায়নে সাবেক রাষ্ট্রদূতদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠকে কমিটি অ্যাসোসিয়েশন অব ফরেন সার্ভিস অফিসার্স অব বাংলাদেশের (এএফএফএসওবি) পাঁচ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করে। কমিটি এই সংগঠনের নাম অ্যাসোসিয়েশন অব ফরমার্স বিসিএস অ্যামবাসেডার্স (এবিসিএসএ) রাখা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংগঠনটিকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়ার সুপারিশ করে।বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পাশের অনেক দেশেই সাবেক রাষ্ট্রদূতদের অভিজ্ঞতা কাজে লাগানো হয়। আমাদের দেশেও এ কাজটি শুরু করা হলে সরকারের লাভ হবে। সাবেক রাষ্ট্রদূতেরা যেসব দেশে কাজ করেছেন, সেসব দেশের সঙ্গে আলোচনার সময় তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব।’অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের সংগঠনের সভাপতি মোহাম্মদ মহসীন আলী সাংবাদিকদের বলেন, ‘সরকারই এখন ভেবে দেখবে, কীভাবে আমাদের কাজে লাগাবে।’মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, ইমরান আহমদ, মোস্তফা ফারুক মোহাম্মদ, নিলুফার জাফর উল্লাহ ও নাজমা আকতার অংশ নেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।