পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ইস্কাটন গার্ডেন রোডের বাসভবনে আজ মঙ্গলবার ভোরে তিনটি ককটেল ছোড়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।পররাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ভোর পাঁচটা ২০ মিনিটে ককটেলগুলো বাসার ছাদে গিয়ে পড়ে। এ সময় মন্ত্রী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ছিলেন। তাঁর ব্রাসেলসে যাওয়ার কথা। ওই সময় মন্ত্রীর বাসায় তাঁর স্বামী ও দুই সন্তান ছিলেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বাসার ছাদে ককটেলগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর রমনা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পরে রমনা জোনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন পররাষ্ট্রমন্ত্রীর বাসভবন পরিদর্শন করেন। ছাত্রলীগের প্রতিবাদপররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাসভবনে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং পাশাপাশি এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে।