পরাগ অপহরণের ঘটনায় জুয়েল আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাগ অপহরণের ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। জুয়েল কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। আজ বেলা একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার শমসেরপুল সড়কে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের ঘটনায় পরাগের দাদির করা মামলায় এর আগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।