পরাগকে খুঁজে বের করার নির্দেশনা চেয়ে রিট আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ থেকে অপহূত ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আগামীকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।সাপ্তাহিক ‘সপ্তবর্ণ’ পত্রিকার সম্পাদক নাজিম আহমেদ এই রিট করেন। তাঁর পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ। রিট আবেদনে শিশু পরাগকে উদ্ধার ও ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হযেছে।মো. ইউনূস আলী আকন্দ পরে প্রথম আলো ডটকমকে জানান, রিটের ওপর কাল শুনানি হওয়ার কথা।