ভোলা-৩ উপনির্বাচন
পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: আ.লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘মেজর হাফিজের পরাজয় নিশ্চিত জেনেই বেগম খালেদা জিয়াসহ বিএনপি একটা কৌশল নিয়েছেন যে এই পরাজয়কে বিতর্কিত করে নির্বাচন নিয়ে একটা ইস্যু সৃষ্টি করে আন্দোলন করার চেষ্টা করা যায় কি না।’আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মাহবুবুল আলম হানিফ জানান, নির্বাচনের এজেন্ট হিসেবে বিএনপি বাইরে থেকে সন্ত্রাসী ক্যাডারদের নিয়ে এসেছে। এই পাঁচ শত পোলিং এজেন্ট ভোট শুরুর পর থেকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করবে।