পরানের গহীন ভিতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, কবিতার নিছক অলংকরণ নয়। উপন্যাস থেকে যেমন নাট্যরূপ, এ যেন তেমনই। সৈয়দ শামসুল হক-এর পরানের গহীন ভিতর কাব্যগ্রন্থ থেকে একটি অংশের তুলিরূপ দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী১.জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক,চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর,মানুষ বেকুব, চুপ, হাটবারে সকলে দেখুককেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর।চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,বুকের ভিতর থিকা পিরীতের পুন্নিমার চান,নিজেই তাজ্জব তুমি—একদিকে যাইবার চাওঅথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান।সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না,খেলা যে দেখায় তার দ্যাখানের ইচ্ছায় দেখায়,ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না,সোনার মোহর তার পড়া থাকে পথের ধুলায়।এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকরযে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর\