পরামর্শ দিয়েছেন তানজীব-উল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টতানজীব-উল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধানসমস্যা: সমস্যাটি আমার মেয়েকে নিয়ে। বর্তমানে তার বয়স পাঁচ বছর। তিন বছর আগে আমার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। আমি যখন গর্ভবতী, তখন থেকেই সে কোনো খোঁজখবর নিত না—এমনকি আমার ভরণপোষণ করত না। সংগত কারণেই আমি বাবার বাড়ি চলে আসি। আমার প্রশ্ন হলো—‘মেয়েকে স্কুলে ভর্তির সময় কিংবা তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাবার নাম ব্যবহার না করা কি সম্ভব? সম্ভব না হলে কী করা যেতে পারে? কিংবা বাবার নাম ব্যবহার না করে মায়ের নামের পাশাপাশি অভিভাবকরূপে তার মামার নাম ব্যবহার করা যাবে কি? এ বিষয়ে আইনি পরামর্শ দিলে উপকৃত হব।উল্লেখ্য, আমার স্বামী কখনো মেয়েকে দাবি করবে না। মেয়েটি আমার সঙ্গেই সারা জীবন থাকবে।শিরীন সুলতানাময়মনসিংহপরামর্শ: মূলত বাবার নাম ব্যবহার করা একটা আনুষ্ঠানিকতা। এতে সন্তানের বা আপনার জন্য কোনো সমস্যা হবে না। যেহেতু মেয়েটির বাবা জীবিত আছে, তাই এখানে বাবার নাম ব্যবহার করা যাবে। যদিও আইনত তিনি আর আপনার স্বামী নন। স্কুলে ভর্তির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাবার অনুপস্থিতিতে অভিভাবকের নাম চাওয়া হয়। এ ক্ষেত্রে মামার নাম দেওয়া যাবে। তবে বাবা জীবিত অবস্থায় তা করার উপায় নেই।তবে মামা যদি মেয়েটির আইনগত অভিভাবক হতে চান, তাহলে আদালতের মাধ্যমে করতে হবে। অভিভাবকত্ব আইনানুযায়ী আদালতে অনুমতি প্রদান-সাপেক্ষে করা যায়। তবে যেহেতু আপনি বলছেন, মেয়েটির বাবা মেয়েকে দাবি করবে না; এতে বাবার নাম ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের কোনো জটিলতা হবে বলে মনে হয় না।সমস্যা: পরিবারের প্রধান বাবা ও মা চার ছেলে ও তিন মেয়ে রেখে মারা যান। পরবর্তী সময়ে বড় ছেলে মারা যান। মায়ের নামে ছয় কাঠা জমির ওপর একটা মার্কেট আছে। মা মারা যাওয়ার আগে ওই মার্কেট দুই ছেলের নামে লিখিয়ে দেন এওয়াজ বদল দলিলে, মায়ের নামে ছেলেরা যে এওয়াজ বদলে জমি দেন, সে জমিটা মা ছেলেমেয়েদের একজন গৃহশিক্ষকের নামে আমমোক্তার করেন শিক্ষকের অজান্তে। আমমোক্তারনামা দলিল সম্বন্ধে শিক্ষক কিছুই জানতেন না এবং শিক্ষক ওই জমি দান, বিক্রয়, ভোগ, দখল—কিছুই করেননি। ওই জমি ছেলেমেয়েদের দখলে আছে এবং তারাই ভোগ দখল করছে। মা মারা যাওয়ার পর আমমোক্তারনামা দলিল আইনত বাতিল হয়ে গেছে।ছোট মেয়ে তাদের পারিবারিক কলহের কারণে যে দুই ভাই মায়ের সঙ্গে এওয়াজ বদল দলিল করেছে, সেই দুই ভাই এবং ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে। এ মামলায় শিক্ষকের কী করণীয় আছে। আইনি পরামর্শ চাই।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: আপনারা কথা অনুযায়ী, যেহেতু শিক্ষককে আমমোক্তারনামা করা হয়েছিল, কিন্তু সেটি শর্তসাপেক্ষে ছিল; কারণ, মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমমোক্তারনামাটি বাতিল হয়ে গেছে। এখানে শিক্ষকের নামে কোনো মামলা আইনে টিকবে না। যেহেতু শিক্ষককে করা আমমোক্তারটি অকার্যকর হয়ে গেছে। এ বিষয়ে আদালতে উপযুক্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করলে এতে আর কোনো অসুবিধা হবে না। তাই মামলাটির শুনানির দিন এ বিষয়ে শিক্ষককে উপযুক্ত তথ্য আদালত উপস্থাপন করলে এ থেকে তিনি রেহাই পাবেন বলেই বিশ্বাস।