পরামর্শ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাব প্রদেশের সরকার দাম্পত্য বিপর্যয় এড়াতে রাজ্যের নতুন বউদের দীর্ঘ সময় ধরে মুঠোফোনে কথা না বলার পরামর্শ দিয়েছে। দ্য পাঞ্জাব এস্টেট কমিশন ফর উইমেন (পিএসসিডব্লিউ) এক বিবৃতিতে বলেছে, নববধূরা দীর্ঘ সময় ফোনে কথা বললে স্বামীদের মনে সন্দেহের আশঙ্কা বেশি থাকে। এ কারণে বিয়ের পর প্রথম দুই বছর বউদের ফোনে বেশি কথা না বলাই ভালো। কমিশনের প্রধান গুরুদেব কাউর সংঘ বলেছেন, তিনি দেখেছেন, যেসব নারী বিবাহবিচ্ছেদের আবেদন জানান, তাঁদের প্রায় ৪০ শতাংশেরই অভিযোগ, মুঠোফোনে কথা বলতে দেখে স্বামীরা তাঁদের সন্দেহ করেন। এএফপি