আওয়ামী লীগের নেতা মোহাম্মদ উল্লাহ্ ও তাঁর গাড়িচালক হারুন অর রশিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাবেদ ওরফে প্রিন্স (১৯) ও আরিফ হোসেন (১৯) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার দিবাগত রাতে পুরান ঢাকার সূত্রাপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গতকাল শনিবার দুপুরে এ নিয়ে র্যাবের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১০-এর একটি দল যৌথ অভিযান চালিয়ে গেন্ডারিয়ার নিজ বাসা থেকে জাবেদকে ও ধূপখোলা থেকে আরিফকে গ্রেপ্তার করে। পরে তাঁদের র্যাবের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া জাবেদ ও আরিফ র্যাবকে জানান, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ উল্লাহ্ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাকির, সুমন ও মিজু নামের তিন ব্যক্তি। দক্ষিণ আফ্রিকা-প্রবাসী সুমনের সঙ্গে ঢাকায় অবস্থানরত জাকির ও মিজু যোগাযোগ করে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। পরে জাবেদ, আরিফ, জাকির, জুম্মন ও হীরা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন।২১ ফেব্রুয়ারি সুমন দক্ষিণ আফ্রিকা থেকে জাবেদকে ফোন করে জাকিরের মুঠোফোনের নম্বর দেন এবং তাঁর সঙ্গে দেখা করতে বলেন। জাবেদ তাঁর বন্ধু আরিফ ও জুম্মনকে সঙ্গে নিয়ে জাকিরের সঙ্গে জুরাইন রেলগেটে দেখা করেন। এ সময় জাকিরের সঙ্গে হীরা ও অপরিচিত অন্য এক ব্যক্তি ছিল। দুপুরের দিকে জাকির তাঁদের সবাইকে তাঁর শ্যামপুর থানার রেললাইন এলাকার বাসায় নিয়ে যান। সেখানে খাওয়াদাওয়ার পর ওই বাসায় বসে তাঁরা মোহাম্মদ উল্লাহেক খুন করার বিষয়ে আলোচনা করেন। এ জন্য জাকিরসহ পাঁচজনের প্রত্যেকেই খুনের জন্য একটি করে পিস্তল নেন। ওই দিন তাঁরা সফল হতে পারেননি। ২৩ ফেব্রুয়ারি তাঁরা আবারও জাকিরের বাসায় একত্র হন। সেদিন জাকিরের ভাই মিলন সার্বক্ষণিক নজরদারিতে রাখেন মোহাম্মদ উল্লাহেক। মোহাম্মদ উল্লাহ্ জুরাইন কমিশনার রোডের গলিতে ঢুকলে মিলন ফোন করে বিষয়টি জাকিরকে জানান। জাকির সঙ্গীদের নিয়ে দ্রুত কমিশনার রোডের গলিতে চলে আসেন এবং একটা রিকশা দিয়ে মোহাম্মদ উল্লাহ্র প্রাইভেটকারের গতি রোধ করেন। এরপর ২৩টি গুলি করে গাড়ির চালক হারুন অর রশীদ ও মোহাম্মদ উল্লাহেক গুলি করে হত্যা করেন। হত্যাকাণ্ডের আগে ও পরে জাবেদকে ফোন করে যাবতীয় খোঁজখবর নিয়েছিলেন পরিকল্পনাকারী মিজু।ব্রিফিংয়ে জানানো হয়, জুম্মন এবং গ্রেপ্তার হওয়া আরিফ ও জাবেদ পেশাদার খুনি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে র্যাব এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে পারেনি। ব্রিফিংয়ে বলা হয়েছে, সবাইকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।ব্রিফিং শেষে গ্রেপ্তার হওয়া জাবেদ ও আরিফকে সাংবাদিকদের সামনে আনা হয়। জাবেদ সাংবাদিকদের জানান, ঘটনার পর তাঁরা সবাই জাকিরের বাসায় যান এবং ২৫০ টাকা গাড়ি ভাড়া নিয়ে সন্ধ্যার পর জাকিরের বাসা থেকে বেরিয়ে আসেন। পরদিন ২৪ ফেব্রুয়ারি পরিকল্পনাকারীরা রাজু নামের এক যুবককে দিয়ে আট হাজার টাকা পাঠিয়ে দেন।জাবেদ জানান, তিনি মোহাম্মদ উল্লাহেক চিনতেন না। তাঁকে হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলেও জাকির এ ব্যাপারে তাঁকে কিছু বলেননি। তিনি আরও জানান, তিনি সুমনকে চেনেন না। তবে তাঁর নামে গেন্ডারিয়া এলাকায় চাঁদাবাজি হয়। অপরদিকে মিজু গেন্ডারিয়া থানার স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বলে জানান জাবেদ।গ্রেপ্তার হওয়া আরিফ জানান, এর আগেও তিনি চারটি খুন করেছেন।