পরিকল্পনাসচিবকে প্রাণনাশের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিকল্পনাসচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাঁর অফিসের ঠিকানায় গত সোমবার কাফনের কাপড় ও হুমকি-সংবলিত চিঠি পাঠানো হয়। এ ঘটনায় আজ বুধবার শেরেবাংলা নগর ও আদাবর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলো অনলাইনকে বলেন, নবোদয় হাউজিং কমিটির কোনো ঘটনা অথবা প্রেসক্লাবে দেওয়া সাম্প্রতিক একটি বক্তব্যের কারণে পরিকল্পনা সচিবকে হুমকি দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সচিবের ব্যক্তিগত সহকারী (পিএস) শাহরিয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।