পরিচালক আর তাঁর বন্ধুদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ইচ্ছে হলো। এটি যৌথভাবে লিখেছেন রঞ্জন রব্বানী ও অমিতাভ রেজা। পরিচালনা করেছেন অমিতাভ রেজা। নাটকে অভিনয় করেছেন অপর্ণা। কথা হলো তাঁর সঙ্গে। ‘ইচ্ছে হলো’ নাটকের গল্পটি কী রকম?পাঁচ বন্ধুর নিজেদের ইচ্ছে, ইচ্ছের পথে হাঁটা আর তাঁদের ইচ্ছে পূরণের গল্প নিয়ে নাটকটি। মজার ব্যাপার হলো, নাটকটির গল্পের সঙ্গে এর পরিচালক অমিতাভ রেজা দারুণভাবে মিশে আছেন। কারণ, তিনি এবং তাঁর বন্ধুদের গল্প রয়েছে এখানে। আর পুরোটাই বাস্তব এবং সত্যি।অমিতাভ রেজা তো বিজ্ঞাপনচিত্র নির্মাতা। তাঁর সঙ্গে আপনার পরিচয় হলো কীভাবে?আমি অমিতাভ রেজার পরিচালনায় সাতটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ২০০৭ সালের শেষের দিকে। আর আমরা এই ধারাবাহিকটির কাজ করেছিলাম বছর দুয়েক আগে। নাটকে আপনার চরিত্রটি কী রকম?‘মিঠু আপা’। অমিতাভ রেজার বন্ধুর বড় বোন। মিঠু আপার সঙ্গেও সেই বন্ধুদের দারুণ সম্পর্ক। শুটিংয়ের আগে মিঠু আপার গল্প শুনেছি, কিন্তু তাঁকে দেখিনি। কিছুদিন আগে তেজগাঁওয়ে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় অমিতাভ রেজা আমাকে মিঠু আপার সঙ্গে পরিচয় করিয়ে দেন। আগে শুনেছিলাম, মিঠু আপার সঙ্গে আমার নাকি দারুণ মিল। পরিচয় হওয়ার পর আমি মিলগুলো মেলানোর চেষ্টা করেছি। ওই পাঁচ বন্ধুর চরিত্রে কে কে অভিনয় করেছেন?সবাই নতুন। তবে অন্য চরিত্রগুলোতে পরিচিতজনেরাই অভিনয় করেছেন। আর ওই সময় আমি নিজেও ততটা পরিচিত ছিলাম না। মজার কথা শুনুন, আমরা যেন সব সময় চরিত্রের মধ্যে থাকি—অমিতাভ রেজা এই চেষ্টা করে গেছেন। আর আমরা সুযোগ পেলেই নিজেদের মতো ছুটতে শুরু করতাম। নাটকটিতে অভিনয় করতে গিয়ে সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আপনি দেখছি ইদানীং উপস্থাপনাও করছেন?বলতে পারেন, নিয়মিত করছি। আরটিভিতে ‘ওয়ালটন ঘরে ঘরে উৎসব’ অনুষ্ঠানে। সরাসরি দেখানো হয়। কালিয়াকৈরে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অনুরাধা ধারাবাহিকে কাজ করতে। কাজ শেষ করে সন্ধ্যার মধ্যেই ফিরতে হবে।